Saturday, April 18

নিজস্ব প্রতিবেদক

জয়তী চক্রবর্তী ও সমরজিৎ রায় সঙ্গীত জগতের ভীষণ জনপ্রিয় দুটি নাম। দুজনেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন দীর্ঘ সময় ধরে। এই প্রথম তাঁদের কণ্ঠের প্রকাশ পাচ্ছে ‘যদি অকারণ’ শিরোনামের  মৌলিক গান।

গানের কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। ভিডিও সম্পাদনায় ছিলেন প্রেম প্রকাশ কর্ণ। গানটি সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামীকাল ১৮ ডিসেম্বর।

সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী বলেন,  ‘সমরজিৎ এর গানের মধ্যে ভীষণ নিষ্ঠা, দক্ষতা এবং শিক্ষার ছাপ আছে যা আমাকে ভীষণভাবে টানে। ওর সঙ্গে আমার গাওয়া ‘যদি অকারণ” ভারী মিষ্টি, সুন্দর বৈঠকি মেজাজের প্রেমের একটি গান। এটি আমার প্রথম দ্বৈত কণ্ঠের মৌলিক গান যা আপনাদের ভীষণ পছন্দ হবে বলে আশা করছি।’

সমরজিৎ রায় বলেন, ‘জয়তী দিদি অন্য সবার মতো আমারও ভীষণ পছন্দের একজন শিল্পী। তাঁর কণ্ঠের গান তন্ময় হয়ে শুনতে হয়। শুধু এইটুকুই বলতে পারি যে, দিদি এবং আমার গানের শ্রোতারা ভীষণ সুন্দর একটি আধুনিক বাংলা গান উপহার পেতে চলেছেন।’

Leave A Reply


Math Captcha
+ 45 = 52