Friday, November 20

রাজধানীর মোহাম্মদপুরে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে বেড়িবাঁধ তিন রাস্তার মোড়সংলগ্ন বসিলা রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানায়, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave A Reply


Math Captcha
3 + 3 =