আজ ৬ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় সুলতানপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বি-বাড়িয়া সদর উপজেলা শাখার গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে মঞ্জু আহমেদ এর সঞ্চালনায় অত্র সভার সভাপতিত্ব ও কমিটির পরিচিতি তুলে ধরেন জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন চিশতি। ঘোষিত কমিটির মধ্য এস এম শাহিনকে সভাপতি, নাহিদ হাসান চৌধুরী জুনায়েদকে সেক্রেটারি ও ফোরকান আহমেদকে সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য দায়িত্বে যুক্ত হওয়া নেতাকর্মীদের নাম ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সভাপতি মাঈনুদ্দিন টিটু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক ডাঃ দেলোয়া খান,
আরও উপস্থিত ছিলেন প্রভাষক শাহজাদ ভূইয়া, জেলা সহ সভাপতি সালমা সাফিরাহ, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, জেলা প্রচার সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবেদ হোসেন, গোলাম জহির উদ্দিন ও বাপ্পি রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন, নতুন জীবন নতুন রাজনীতি, সব মানুষের কল্যাণে- মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতিই সকল সংকট থেকে মুক্তির উপযুক্ত সমাধান।
তারা বলেন, একক গোষ্ঠীবাদি রাজনীতি ও একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি আত্মা বিনাশী, জীবন বিনাশী ও মানবতা বিধ্বংসী মরণ ফাঁদ এবং একমাত্র সর্বজনীন মানবতার রাজনীতিই আত্মার মুক্তি জীবনের স্বাধীনতা ও নিরাপদ জীবনের জন্য অনুকূল রাজনীতি ও রাষ্ট্রের অবিকল্প উপায় ও দিশা।
মানবতার রাজনীতির অবর্তমানেই সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাত সকল অন্যায় জুলুম পাশবতা কায়েম হয়ে আছে এই সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে।
বক্তারা মানুষ হিসেবে সব মানুষের কল্যাণে জীবন বাঁচাতে দেশ বাঁচাতে ধর্ম বাঁচাতে মানবতার রাজনীতির একমাত্র প্লাটফর্ম বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

