Thursday, October 15

বলিউড অভিনেতা ও আমির খানের ভাগ্নে ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে। ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন ইমরান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন ও খালাতো বোন জেন মেরি খান।

প্রতিবাদ কর্মসূচি চলাকালে পুলিশ তাঁদের সাময়িকভাবে আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি ঘিরে পরবর্তী সময়ে আইনি জটিলতা তৈরি হয়।

কেন ভারত ছাড়ার নির্দেশ?

ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁর কাছে ভারতীয় নাগরিকত্বের পরিবর্তে রয়েছে ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড। অভিযোগ, বিদেশি নাগরিক হিসেবে ভারতে রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি অভিবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন।

মুম্বাই পুলিশের দেওয়া বিশেষ নোটিসে তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, ভারতীয় নাগরিক না হয়েও রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিতর্কে ইমরান খান

রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার জেরে ইমরান খানের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ নিয়ে বলিউড ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ইমরান খান বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
4 + 4 =