Friday, November 6

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ঢাকা।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্র স্থানগুলোর পবিত্রতার ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।

একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডেরও বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

হামলা নিয়ে ভিন্ন দাবি

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে জোটটি।

জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি।

তবে হুথির পক্ষ থেকে এ হামলার দায় অস্বীকার করা হয়েছে। ফলে হামলাটি কার মাধ্যমে বা কীভাবে হয়েছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত ও পাল

Leave A Reply


Math Captcha
+ 55 = 58