বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এ বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ।
সম্প্রতি টকশোটির একটি পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ও ময়ূখ রঞ্জন ঘোষ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হারুন উর রশীদ। এতে বাংলাদেশ ও ভারতের রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন ময়ূখ রঞ্জন ঘোষ। তিনি বলেন, ‘সেন্সিবল মানুষ; আবারও বলছি, বাংলাদেশের সেন্সিবল মানুষজন যদি ময়ূখ রঞ্জন ঘোষের কথায় আঘাত পেয়ে থাকেন, যদি তাঁদের মনে হয়ে থাকে যে “এই কথাটা বলল”, তাহলে আমি আন্তরিকভাবে তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।’

