Friday, November 6

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দুই সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়েই সফর ও বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দনও জানান তিনি।

প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান দীনেশ ত্রিবেদী।

হাইকমিশনার বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বৈঠকটি নিয়ে তিনি সন্তুষ্ট।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের জন্য যথাযথ সময় দিতে হবে। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন উপযুক্ত সময় মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগস্টেও ভারতীয় হাইকমিশনার জানিয়েছিলেন, তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ বহাল রয়েছে এবং দুই নেতার সাক্ষাৎ হলে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
8 + 1 =