Friday, November 6

কলকারখানায় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকেই অনেকটা কমে সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দীর্ঘদিনের এ সংকট পুরোপুরি সমাধানে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এটি ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সংকট নিরসনে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব।’ তাঁর ভাষ্য, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের পরিস্থিতির কথা বোঝানো হয়েছে।

বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় শিল্প ও ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

তৃতীয় এলএনজি টার্মিনালের উদ্যোগ

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি উপস্থাপনা দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। দীর্ঘ ১৬ বছরে জমে থাকা সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলেও জানান তিনি।

বর্তমান গ্যাস সংকটের কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হয়েছিল। এর প্রভাব শিল্প কারখানাসহ বিভিন্ন খাতে পড়েছে। দুর্ঘটনাজনিত সমস্যাটি ইতোমধ্যে সমাধান হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে সরকার আশা করছে।

ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জি-টু-জি ভিত্তিতে এর প্রস্তুতিও অনেকটা এগিয়েছে। দ্রুত কাজ শুরু করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের সমস্যাও দীর্ঘদিনের। সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছে এবং সংকট মোকাবিলায় পরিকল্পনা তৈরি করেছে। এখন এসব পরিকল্পনা বাস্তব

Leave A Reply


Math Captcha
17 − = 10