Friday, November 6

বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর ‘শরারত’ গানে নেচে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী আয়শা খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বাগদানের জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে রহস্যময় এক পুরুষের সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে তার অনামিকায় দেখা গেছে হীরের আংটি।

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের প্রশ্ন—তবে কি গোপনে বাগদান সেরে ফেলেছেন আয়শা? তবে ছবিতে ওই পুরুষের মুখ আড়াল করে রেখেছেন অভিনেত্রী। একই সঙ্গে বাগদান নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি তিনি।

আয়শার ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটা স্বপ্ন’। ফলে ছবিগুলো নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এটি ব্যক্তিগত কোনো মুহূর্তের ছবি হতে পারে। আবার কারও ধারণা, কোনো গহনার প্রতিষ্ঠানের ফটোশুটের অংশ হিসেবেও ছবিগুলো তোলা হয়ে থাকতে পারে।

‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ গানে ক্রিস্টল ডি’সুজার সঙ্গে নেচে ব্যাপক প্রশংসা পান আয়শা খান। করাচির একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনকে কেন্দ্র করে গানটির শুটিং করা হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে আয়শা বলেন, টানা দুই দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে শুটিং করতে হয়েছিল। নাচের কারণে শারীরিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে কেঁদেও ফেলেন। তবে সেই কান্না ছিল আনন্দের।

হীরের আংটি ও রহস্যময় পুরুষকে ঘিরে জল্পনা তৈরি হলেও আয়শা খান এখনো স্পষ্ট করে জানাননি ছবিগুলোর পেছনের গল্প। ফলে সত্যিই বাগদান হয়েছে, নাকি এটি নিছক ফটোশুট—তা নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।

Leave A Reply


Math Captcha
3 + 7 =