Friday, November 6

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং এখন শেষ পর্যায়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির অন্যতম অভিনেতা তৌসিফ মাহবুব।

বর্তমানে ওয়েব ফিল্ম, নাটক ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও, একইসঙ্গে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিংও চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আর বেশি দিন শুটিং বাকি নেই বলে জানিয়েছেন এই অভিনেতা।

তবে শেষ পর্বে কী ঘটবে, গল্প কোন দিকে মোড় নেবে কিংবা দর্শকদের জন্য নতুন কোনো চমক থাকছে কি না—এসব বিষয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি। দর্শকদের আগ্রহ ও কৌতূহল ধরে রাখতেই এ বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তৌসিফ।

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম সফল ধারাবাহিক হিসেবে পরিচিত ‘ব্যাচেলর পয়েন্ট’। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক, হাস্যরসের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক বিষয় তুলে ধরায় শুরু থেকেই নাটকটি দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

প্রতিটি সিজনই ইউটিউবে কোটি কোটি ভিউ অর্জন করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ নিয়মিত আলোচনায় থাকে।

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করছেন চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

Leave A Reply


Math Captcha
+ 13 = 16