রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি (রুরু)-এর ২০২৫–২৬ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরআহসান মৃদুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত।
সোমবার (৬ জুলাই) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন রুরুর প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু, সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থসম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)।
এ ছাড়া সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) বিশ্ববিদ্যালয়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে কাজ করে আসছে।
রাবি প্রতিনিধি : জয়নাল ইসলাম সাদেক

