খুলনার কয়রায় ধানখেতে ইঁদুর ধরার জন্য রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্য (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লতিকা ওই গ্রামের বরুণ বৈদ্যর স্ত্রী।
স্থানীয়রা জানান, ধানখেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিলেন। ওই ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্যের মৃত্যু হওয়ার ধারণা করা হচ্ছে। পুলিশও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

