Saturday, April 18

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহকারীরা—

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ):
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রায়হান রাহবার এবং বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া এবং স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইলিয়াজ মোল্লা, বাংলাদেশ রিপাবলিক পার্টির আবু হানিফ হৃদয়, বিএনপির নজরুল ইসলাম আজাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. হাবিবুল্লাহ।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ):
বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে সদ্য যোগ দেওয়া জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা):
জামায়াতে ইসলামী বাংলাদেশের মোহাম্মদ মমিনুল হক ও মো. শাহ আলম, বিএনপির মোহাম্মদ আলী ও মো. সুরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী কাজী মো. জহিরুল ইসলাম, সেলিম রেজা শাওন, কবির হোসেন ও জেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. মশিউর, খেলাফত মজলিশের ইলিয়াছ আহম্মেদ ও আনোয়ার হোসেন, বাসদের সেলিম মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সুরাইয়া তাবাসসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসমাইল হোসেন কাউসার এবং বাংলাদেশ রিপাবলিক পার্টির আবু হানিফ হৃদয়।

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর):
মুক্তি জোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ও নারগিস আক্তার, বাসদের আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা ও যাচাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

Leave A Reply


Math Captcha
54 − = 53