Friday, November 6

চট্টগ্রাম, ৮ জুন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি ও মুদ্রণের অভিযোগে এক সাবেক নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বিবিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বক্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫) এবং কম্পিউটার দোকানের কর্মী উজ্জ্বল বড়ুয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘শাওন ভিশন ফটো অ্যান্ড ফ্লিমথ’ নামের একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি ও ছাপানো হচ্ছে— এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।

অভিযানের সময় দোকান থেকে সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়াকে আটক করা হয়। পুলিশ দাবি করেছে, তারা নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির কাজে জড়িত ছিলেন।

রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং উসকানিমূলক লিফলেট তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
28 − = 19