Thursday, October 15

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মন্দির দুটির চুরি যাওয়া বিভিন্ন মালামাল ও প্রণামী বক্সের টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দাউদকান্দির কালাকুনা এলাকার মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার চন্দ্রপুরের রুহুল আমিন (২৯)। রুহুল আমিন বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশের ষোলশহর আই কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী শিব ও মগধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটে। এর আট দিন পর ৩০ সেপ্টেম্বর রাত ২টার দিকে লেলাং ইউনিয়নের শ্রী শ্রী মা মঙ্গল চণ্ডী মন্দিরেও চুরি হয়। এ ঘটনায় ফটিকছড়ি থানায় পৃথক দুটি মামলা করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মন্দির দুটির চুরি যাওয়া

Leave A Reply


Math Captcha
74 − = 66