Friday, November 6

চট্টগ্রাম প্রতিনিধি মোঃ আরাফাত চৌধুরী

চট্টগ্রাম নগরীর অন্যতম ক্রীড়া সংগঠন খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন জাহিদুল করিম কচি।

এ সময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমান উল্লাহ আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পাহাড়তলী কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাবুদ্দিন, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক ও টিম পরিচালক জহিরুল হাসান জীবন, বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও টিম পরিচালক এনায়েত কবির এবং খুলশী ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের কোচ মো. জামালউদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সহকারী পরিচালকবৃন্দ, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আসন্ন টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রতিযোগিতাটি স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave A Reply


Math Captcha
23 + = 26