Friday, November 6

প্রফেশনাল স্কুল অব বিজনেস আয়োজন করেছে দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি “Banking Compliance Excellence: Legal, Documentation & Risk Control”।

সম্প্রতি অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, আইনগত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে ব্যাংকিং কমপ্লায়েন্সের সমসাময়িক চ্যালেঞ্জ, আইন ও নিয়ন্ত্রক কাঠামো, ডকুমেন্টেশনজনিত ঝুঁকি, ট্রেড ও ক্রেডিট অপারেশনে কমপ্লায়েন্সসংক্রান্ত সমস্যা, জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি শনাক্তকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক কেস স্টাডি, ব্যবহারিক আলোচনা এবং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, বিচার বিভাগীয় প্রতিনিধি এবং ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স পেশাজীবীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহি উদ্দিন সুমন, সিইও, প্রফেশনাল স্কুল অব বিজনেস। পুরো প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন প্রতিষ্ঠানটির ফ্যাকাল্টি এনামুল হক।

অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণ ব্যাংকিং কমপ্লায়েন্স কার্যক্রম আরও শক্তিশালী করতে, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ব্যাংকিং ও আর্থিক খাতের পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
+ 72 = 74