চট্টগ্রাম বন্দর থেকে কোটি টাকার কাপড় বোঝাই একটি কনটেইনার পাচারের ঘটনায় দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন মিজানুর রহমান এবং আবু সুফিয়ান।

পুলিশ জানায়, মিজানুর রহমান চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃ সহকারী হিসেবে কর্মরত। আর আবু সুফিয়ান কিপ ডাউন এসসি-১৮৮ পদে দায়িত্ব পালন করছিলেন।

তদন্ত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানিকৃত গার্মেন্টস কাপড়বোঝাই একটি কনটেইনার বন্দরের ইয়ার্ড থেকে চুরি হয়।

পাচার হওয়া কনটেইনারটি মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। টিসিএলইউ৮৫৫৭৩০৪ নম্বরের ৪০ ফুট কনটেইনারটিতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর জাহাজ থেকে খালাস করে জে আর ইয়ার্ডে রাখা হয়। পরে এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ক পরিশোধ করে ডেলিভারি নিতে গেলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় বন্দর থানা-তে মামলা দায়ের করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম জানান, তদন্তে বন্দরের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই পাচারচক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
82 − 73 =