ওমান-এ গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ নিজ বাড়ি রাঙ্গুনিয়া-য় পৌঁছেছে।

বুধবার ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে উপজেলার হোসনাবাদ ইউনিয়ন-এর লালানগর এলাকায় মরদেহগুলো আনা হয়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারি ও শোকাহত মানুষের ভিড়ে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ নিহতদের বাড়িতে ভিড় করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, স্থানীয় গাউছিয়া কমিটি-র সহায়তায় মরদেহগুলো গোসল করানো হচ্ছে। বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠ-এ তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন নিহতদের একমাত্র জীবিত ভাই।

এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ পাওয়া যায়। ঘটনাটি দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মরদেহ দেশে পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply


Math Captcha
78 − = 77