চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংস্কৃতি ও সেবামূলক প্রতিষ্ঠান কে.সি.দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) চট্টগ্রামের নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠিত হয়। কমিটির নতুন নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান গত ৭ মে (বৃহস্পতিবার) ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন। ক্লাবের নতুন সভাপতি হিসেবে আলহাজ্ব মো: নাসির উদ্দির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিন শপথ নেন। এছাড়া ক্লাবের কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি স্বদেশ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক উদয় শংকর সেন, সাংগাঠনিক সম্পাদক সৈয়দ মোঃ এরশাদ আলম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন আহাম্মদ, ক্রীড়া সম্পাদক নিউটন বড়ুয়া, দপ্তর ও প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ আমির হোসেন এবং নির্বাহী সদস্য মোঃ আবুল হাশেম, মোঃ কামাল হোসেন, মোঃ খোরশেদ আলম ও মোঃ আক্তার হোসেন। বিজ্ঞপ্তি।

Leave A Reply


Math Captcha
+ 10 = 13