Saturday, April 18

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের Shah Amanat International Airport-এ ফ্লাইট বিপর্যয় চরম আকার ধারণ করেছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটে বিমান চলাচল বন্ধ থাকায় শুক্রবার (৬ মার্চ) আরও ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধাবস্থার কারণে এ পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ওই অঞ্চলের প্রধান এয়ারফিল্ডগুলো বন্ধ রয়েছে। ফলে শুক্রবার নির্ধারিত সূচির বড় একটি অংশ স্থগিত করতে হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—

  • Biman Bangladesh Airlines : মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট
  • Air Arabia : ৩টি এরাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট
  • US-Bangla Airlines : ৩টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট

তবে বিপর্যয়ের মধ্যেও মাস্কাট ও জেদ্দা রুটে কিছু ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে। এর মধ্যে রয়েছে SalamAir-এর মাস্কাট-চট্টগ্রাম রুটে দুটি আগমন (OV-401, OV-403) ও দুটি প্রস্থান (OV-402, OV-404) ফ্লাইট।

এ ছাড়া বিমান বাংলাদেশের জেদ্দা-চট্টগ্রাম রুটে একটি আগমন (BG-136) ও একটি প্রস্থান (BG-135) এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট-চট্টগ্রাম রুটে একটি আগমন (BS-322) ও একটি প্রস্থান (BS-321) ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এয়ারফিল্ডগুলো পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে শত শত প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী বিপাকে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রীদের নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 88 = 89