Friday, November 6

কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার দশম শ্রেণির ছাত্রী পূজা রানী দাসকে পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ নিঝুমদ্বীপের একটি দুর্গম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, অপরাধীরা পূজাকে নিঝুমদ্বীপের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। সেখানে অসহায় অবস্থায় থাকা পূজা সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে নিজের অবস্থান জানায় এবং সহায়তা চায়। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজারে যান। সফর শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) ফেরার পথে পূজাকে আর খুঁজে পাওয়া যায়নি। সহপাঠী ও শিক্ষকরা তাকে না পেয়েই মিরসরাই ফিরে আসেন।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও পরিবার অভিযোগ করেছে, বিষয়টি নিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখা হয়নি।

পূজার বাবা অপু দাস বলেন, শিক্ষা সফরের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। নিখোঁজের পরও স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কেউ পরিবারের পাশে দাঁড়াননি; বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

Leave A Reply


Math Captcha
34 − = 25