চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন সহসভাপতি মো. নজর আলী স্থানীয় জনতার হাতে আটক হয়ে পুলিশে সোপর্দ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টায় বারৈয়াঢালা বাজারে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরেন। পরে মডেল থানার পুলিশ এসআই পরিমল তাকে থানায় নিয়ে আসেন।

মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, তাকে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Leave A Reply


Math Captcha
+ 24 = 32