Thursday, November 5

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নুরুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৩১ জুলাই তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, বুধবার দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply


Math Captcha
+ 67 = 69