Friday, November 6

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গত ১৯ জুন (শুক্রবার) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দিন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রনেতা রিদুয়ান সিদ্দিকী।

রিদুয়ান সিদ্দিকী সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় রিদুয়ান সিদ্দিকী বলেন, “তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে আরও গতিশীল করতে আমি কাজ করে যাব। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি এ দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তার রাজনৈতিক অভিভাবক হিসেবে উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে ধন্যবাদ জানান।

রাজনৈতিক অঙ্গনে রিদুয়ান সিদ্দিকী প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

নবগঠিত কমিটিতে দায়িত্ব পাওয়ার মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্যম নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

Leave A Reply


Math Captcha
32 + = 37