সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম সাতকানিয়ার এওচিয়ার চূড়ামণিতে প্রকাশ্যে সাদেক আরিফের চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা।

দিনের সূর্য অস্তে গেলেই চূড়ামনির পাক্কা দোকান এলাকায় চলে এই দুইজনের মাসোহারা আদায়ের মহোৎসব, এমনটাই অকপটে জানিয়েছেন একই এলাকার ইট কংকর ব্যবসায়ী মৃত বজল আহমদ সওদাগরের ছেলে মো. নেজাম উদদীন (৩২)।

২৭ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে উপজেলার এচিয়ার ২নং ওয়ার্ডের ব্যবসায়ী নেজাম উদদীন নিজেও সাদেক বাহিনীর হাতে চাঁদাবাজির কারণে জিম্মি হয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

চূড়ামণির বাসিন্দা নেজাম উদদীন বলেন, আমি আমার পৈতৃক ভিটায় ইট আর কংকর রেখে বিভিন্ন ব্যক্তিদের বিক্রি করে থাকি। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তারা সমাজের প্রবাসী থেকে শুরু করে সমাজের মান্যগণ্য ব্যক্তিদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে কিংবা ভয় দেখিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে। আমিও জীবনের মায়ায় বিভিন্ন সময়ে খুচরা খুচরা করে ৩/৪লাখ টাকা চাঁদা দিয়েছি।

কিন্তু শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় জামাতের ক্যাডার ছাদেক এবং ছাদেকের ছোট ভাই চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মো. আরিফ ও বাবু এবং আনোয়ার নামে ৪ যুবক আমার দোকানের সওদাগরকে ভাড়া না দিতে বলেন এবং আমার ইট আর কংকর ছিন্নভিন্ন করার হুমকি দিয়ে পাশে থাকা ডাম্পার দিয়ে প্রকাশ্যে ইট কংকর নিয়ে যায়।

এবং প্রকাশ্যে অন্তত ২০/৩০জন লোকের সামনে আমাকে ইট আর কংকর ব্যাবসা করার কারণে ১০লাখ টাকা চাঁদা চেয়েছেন আর চাঁদা না দিলে দোকানের ভাড়া না তুলতে বলা হয়েছে যা বিভিন্ন ভিডিও ক্লিপেও সংরক্ষিত আছে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে তারা এলাকায় যত চাঁদাবাজি ও অপকর্ম করছে কেউ তাদের বিরুদ্ধে সাহস করে থানায় কোন অভিযোগ পর্যন্ত দায়ের করেনি।

কিন্তু আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে বিচার পাই আর না পাই আমি জামায়াতের চিহ্নিত ক্যাডার ছাদেক ও তার ভাই চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা আরিফসহ মোট ৪জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি এবং পুলিশও এসেছে।

আমি থানায় বিচার না পেলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবো যা হওয়ার হবে উপরে আল্লাহ আছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, ছাদেক মূলত স্থানীয় আরেক ক্যাডারের সহযোগী তারা একই দলের একই নেতার অনুসারী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কথা বলেন না।

অপরদিকে ক্যডার ছাদেকের আপন ছোট ভাই জামায়াতের অঙ্গসংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হওয়ায় এওচিয়া তথা পুরো সাতকানিয়ায় তাদের আলাদা একটা দাপট আছে।

আরো জানা যায়, আগে থেকেই অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন ফৌজদারি অপরাধে ছাদেকের বিরুদ্ধে মামলা আছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1