Wednesday, November 4

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির সশস্ত্র উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে পুলিশ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। ওই দলের সদস্য ছিলেন এসআই জাহাঙ্গীর। বুধবার সকালে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 1