জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) ও তার স্ত্রী রিনা আক্তার (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানকালে পাপ্পুর বাড়ির সামনে থেকে তাকে অনলাইন জুয়া খেলা অবস্থায় এবং তার স্ত্রী রিনা আক্তারকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ১০১ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

