সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মুসল্লিরা ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করবেন।
হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মরণে মুসলিম বিশ্বে এই ঈদ উদযাপিত হয়ে আসছে। আমিরাতে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের প্রবাসীরা ইতোমধ্যে কোরবানির পশু কিনেছেন।
আমিরাতে ঈদের জামাতের সময়সূচি
- আবুধাবি — সকাল ৫:৫০
- দুবাই — সকাল ৫:৪৫
- শারজাহ — সকাল ৫:৪৩
- আজমান — সকাল ৫:৩৯
- ফুজাইরাহ — সকাল ৫:৪১
- উম্মে আল কুইন — সকাল ৫:৪৩
- রাস আল খাইমা — সকাল ৫:৪০
- আল-আইন — সকাল ৫:৪৫

