Wednesday, October 7

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যায় নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর সবগুলো ইতিহাসে স্থান না পেলেও কিছু ঘটনা সময়ের সঙ্গে হয়ে ওঠে স্মরণীয়।

অতীতের এসব ঘটনা আমাদের পথ দেখায় এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। তাই প্রতিদিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃ’ত্যুদিন সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম-মৃ’ত্যুদিন।

ঘটনাবলি

১৩৯৯ – দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।

১৪৪৮ – প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২১ – সুলতান প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।

১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।

১৮২৯ – লন্ডনে প্রথমবারের মতো পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করে।

১৮৯২ – রাতে প্রথমবারের মতো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে কয়েক দফা পরাজয়ের পর বুলগেরিয়া মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু করে।

১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

১৯৩৯ – পোল্যান্ড বিভক্তির বিষয়টি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৮৮ – মওলানা আবুল কালাম আজাদ রচিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে উন্মুক্ত করা হয়।

১৯৯২ – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।

১৯৯২ – আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ অ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১৫৪৭ – মিগেল দে সের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।

১৭২৫ – রবার্ট ক্লাইভ, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্রিটিশ সেনানায়ক ও প্রশাসক।

১৯০১ – এনরিকো ফের্মি, নোবেলজয়ী ইতালীয় পদার্থবিদ।

১৯০৯ – কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ ও দেশটির প্রথম প্রধানমন্ত্রী।

১৯৩১ – আনিতা একবার্গ, সুইডিশ অভিনেত্রী।

১৯৩৬ – সিলভিও বেরলুসকোনি, ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী।

১৯৪৩ – লেস ওয়ালেসা, নোবেল শান্তি পুরস্কারজয়ী পোলিশ শ্রমিক নেতা ও রাজনীতিবিদ।

১৯৯১ – মমিনুল সোহরাব হক, বাংলাদেশি ক্রিকেটার।

মৃ’ত্যু

১৯০২ – এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।

১৯৭৩ – ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।

Leave A Reply


Math Captcha
63 + = 69