Saturday, November 21

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী তিন ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দুই রাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা এবং জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির গতিপথ ও অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকাগুলোতে নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

Leave A Reply


Math Captcha
6 + 2 =