Tuesday, October 27

গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রপ্তানিতে সহায়তা করেছে মার্কিন বাহিনী। রোববার (অক্টোবর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। এদিন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পরিদর্শন করেন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

সেন্টকমের দাবি, গত ছয় মাসে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ৩ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একটি মার্কিন সেনাবাহিনীর সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারে করে চলমান কার্যক্রম পরিদর্শন করেন কুপার। এ সময় সমুদ্রের মাইন অপসারণের কাজে নিয়োজিত সেনাসদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি।

কুপার বলেন, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং উপসাগরীয় দেশ ও জাহাজ চলাচল-সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সেন্টকম জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পেতে রাখা নৌমাইন সরিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে মার্কিন বাহিনী। কুপারের দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলোয় এখন ইরানের পেতে রাখা কোনো মাইন নেই। বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মার্কিন বাহিনী বিভিন্ন সরকারি সংস্থা, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশ এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

সেন্টকমের ভাষ্য, সাম্প্রতিক মাসগুলোয় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৯৫ শতাংশের বেশি জাহাজ নিরাপদে পার হয়েছে। এ সময় আইআরজিসির কর্মকাণ্ডকে

Leave A Reply


Math Captcha
− 6 = 2