Thursday, November 5

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে এক নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করছেন রাজ্যের কারা বিভাগের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা। চলতি মাসেই তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন গভর্নর বিল লি।

৫০ বছর বয়সী ক্রিস্টো পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় স্ট্রাডার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ঘটনাটি স্বাধীনভাবে পর্যালোচনার জন্য সাবেক মার্কিন অ্যাটর্নি এড স্ট্যানটনকে দায়িত্ব দিয়েছেন গভর্নর। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত নতুন করে সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে।

গত বুধবার পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তাকে দুই ডোজ পেন্টোবার্বিটাল দেওয়া হয়। তবে ওষুধ প্রয়োগের পরও তার মৃ’ত্যু হয়নি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইনজীবীদের ভাষ্য, সে সময় তিনি অচেতন ছিলেন এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। চিকিৎসকেরা তার শরীরে থাকা ওষুধের প্রভাব কমানোর চেষ্টা করেন।

পাইকের আইনজীবীদের ধারণা, ওষুধ প্রয়োগের জন্য ব্যবহৃত শিরার লাইনে সমস্যা হয়ে থাকতে পারে। তাদের মতে, ওষুধ রক্তনালিতে প্রবেশের পরিবর্তে শরীরের টিস্যুতে চলে যেতে পারে। বিষয়টি এখন তদন্তাধীন।

তবে স্ট্রাডা বলেছেন, কারা বিভাগ নির্ধারিত নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছে। পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীন পর্যালোচনা চলাকালে পদ ছেড়ে দেওয়াই টেনেসির মানুষের স্বার্থে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

পাইকের আইনজীবীরা স্ট্রাডার পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বলেছেন, এতে পাইকের বর্তমান অবস্থার কোনো

Leave A Reply


Math Captcha
97 − 94 =