Friday, August 14

রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাতে রমনা মডেল থানাধীন মগবাজার গ্রান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর আহত রিয়াদ হোসেন (২২), জামান আহামেদ (৪২) ও রিপনকে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ ও জামানকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। রিপন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জামান আহামেদ নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে। অপর নিহত রিয়াদ হোসেন একই উপজেলার লিয়াকত ফকিরের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

Leave A Reply


Math Captcha
16 − = 13