Friday, November 6

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন। প্রায় একই সময়ে কলকাতার কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করবেন রবীন্দ্রজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এরও।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। তার কালীঘাটের বাড়ির চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মমতার সাবেক মন্ত্রিসভার সদস্য ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। বড় আকারে আয়োজন না হলেও সময়ের কারণে কর্মসূচিটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেসের এক পোস্টে দাবি করা হয়েছে, তিনটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।

এদিকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দলের সব স্তরে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সম্ভব সেখানে রবীন্দ্রজয়ন্তী পালন করতে হবে। তবে আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন এবার সম্ভব নয় বলেও দলের ভেতরে স্বীকার করা হচ্ছে। বর্তমানে দলটির মূল অগ্রাধিকার ‘আক্রান্ত’ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো।

শনিবারের কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বার্তা দেন কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। এর আগে দুই দিন আগে কালীঘাটের বাড়িতেই জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি। পরে জেলা নেতাদের ‘বিজেপির হামলার প্রতিবাদে’ মিছিল করার নির্দেশ দেওয়া হয়। তবে অনেক জেলা নেতাই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সব জায়গায় তা সম্ভব হচ্ছে না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Leave A Reply


Math Captcha
36 − = 34