যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে তার মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস রোববার (৩ মে) জানায়, দুবাই হয়ে Emirates এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে Orlando International Airport থেকে মরদেহটি বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে এই ব্যবস্থা নেয়।

জামিল আহমেদ লিমন University of South Florida-এর ডক্টরাল শিক্ষার্থী ছিলেন। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর, ২৪ এপ্রিল তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

একই ঘটনায় নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার দেহাংশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
+ 23 = 30