যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বাদ জোহর টাম্পা শহরের ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

তিনি জানান, জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের স্বজন, মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছাবে। মরদেহটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হবে। পথে দুবাইয়ে ট্রানজিট শেষে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এই বাংলাদেশি শিক্ষার্থী, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave A Reply


Math Captcha
7 + 2 =