যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি University of South Florida-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) Tampa শহরের Howard Frankland Bridge এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

তবে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সকালে সর্বশেষ জামিলকে তার ছাত্রাবাসে এবং নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে দুটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।

এদিকে, Bangladesh Embassy in Washington, D.C.-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদা এস বৃষ্টির সন্ধানে তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে এবং সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Leave A Reply


Math Captcha
4 + 2 =