যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খোলা রাখার পক্ষে রয়েছে ইরান; কারণ মার্কিন অবরোধের ফলে প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে তেহরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান চাইছে প্রণালিটি খোলা থাকুক, যাতে প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার আয় করতে পারে। তবে তিনি মনে করেন, যদি যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়, তাহলে ইরানকে শান্তিচুক্তিতে আনা কঠিন হয়ে পড়বে।

ট্রাম্প আরও বলেন, কয়েকদিন আগে তিনি জানতে পারেন যে ইরান দ্রুত অবরোধ প্রত্যাহার চায়। কিন্তু এখন অবরোধ তুলে নিলে চুক্তির সম্ভাবনা প্রায় অসম্ভব হয়ে যাবে বলে তার আশঙ্কা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত উত্তেজনার পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরে ১১ এপ্রিল ইসলামাবাদ-এ দুই দেশের প্রতিনিধিরা শান্তিচুক্তির লক্ষ্যে বৈঠক করেন। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি।

এই বৈঠক ব্যর্থ হওয়ার পরদিন হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারির নির্দেশ দেন ট্রাম্প। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave A Reply


Math Captcha
65 − 64 =