হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বারবার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছে ইরান। রসিকতার সুরে তারা বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথের ‘চাবি হারিয়ে গেছে’।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া ব্যঙ্গাত্মক কয়েকটি পোস্টে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, তারা ‘চাবি হারিয়ে ফেলেছে’। একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশন মজার ছলে লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে—শুধু বন্ধুদের জন্য খোলা।’
এর মাধ্যমে মূলত তেহরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে—এমন আল্টিমেটাম দেওয়ায় ট্রাম্পকে বিদ্রূপ করা হয়েছে।

