Saturday, November 7

ইন্দোনেশিয়া-তে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়, তবে পরে তা প্রত্যাহার করা হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

কর্মকর্তারা জানান, ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। ওই এলাকায় দুই লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।

প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৮ বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মালাক্কা সাগরে এ ভূমিকম্প সংঘটিত হয়েছে। পরে সংশোধিত তথ্যে এর মাত্রা ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়।

Leave A Reply


Math Captcha
77 − 73 =