Saturday, November 7

ইরান দাবি করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ভারি ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সর্বশেষ দফার এই হামলা ইরান ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো পরিচালনা করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানসহ পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইন-এ মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েত-এর আল-আদিরি ঘাঁটিতে থাকা একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও রয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় কুয়েতের ওই ঘাঁটিতে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পূর্ণ শক্তি ব্যবহার করে ইরানের শত্রুদের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
17 − 13 =