Saturday, November 7

ইরান কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কুয়েত। এতে বিমানবন্দরের জ্বালানি ট্যাংকার সংরক্ষণ এলাকায় আগুন লাগে। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় কুয়েতি কর্তৃপক্ষ।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে এবং একটি জ্বালানি ট্যাংকার লক্ষ্যবস্তু করা হয়। এতে বড় ধরনের আগুন লাগে। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। এরপর উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে।

ইরানের দাবি, আরব দেশগুলোর কিছু বিমানবন্দর যুক্তরাষ্ট্রকে সামরিক কাজে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, যার জবাব হিসেবে এসব স্থাপনা লক্ষ্য করা হচ্ছে।

এদিকে বাহরাইন-এও হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার কারণে একটি কোম্পানির অবকাঠামোতে আগুন লাগে এবং তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে কোন প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়েছে তা উল্লেখ করা হয়নি।

Leave A Reply


Math Captcha
4 + 6 =