বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ ম্যাচের সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে ম্যাচের দিন অপরিবর্তিত থাকলেও জাম্বিয়ার বিপক্ষে খেলার সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
জাম্বিয়া জাতীয় ফুটবল দলর বিপক্ষে ম্যাচটি হবে লা বোম্বোনেরা স্টেডিয়ামে। আগের সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত সোয়া আটটায়। কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নতুন সময় নির্ধারণ করেছে রাত সাড়ে আটটা।
বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে বুধবার ভোর সাড়ে পাঁচটায়। সময় পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, কর্মদিবস হওয়ায় দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের জন্য বাড়তি সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আন্তর্জাতিক উইন্ডোর প্রথম ম্যাচে আর্জেন্টিনা মৌরিতানিয়া জাতীয় ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে। বিশ্বকাপের আগে এটিই হবে লিওনেল মেসিদের শেষ প্রস্তুতি ম্যাচ।

