Tuesday, November 10

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টার ব্যবধানেই নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে এই তলব-পাল্টা তলব হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কূটনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঢাকা–দিল্লি সম্পর্কে চলমান টানাপোড়েনের নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 4 = 2