Thursday, October 22

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করবেন। দিনব্যাপী সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন, মোংলা বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় হেলিকপ্টারে ঢাকার তেজগাঁও থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি।

পরে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সড়ক ও নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলায় যাবেন তিনি।

দুপুরে মোংলায় পৌঁছে ওয়ার্ডরুমে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

সফর শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 9 = 12