ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল আকারের বিলবোর্ড টানানো হয়েছে। এসব বিলবোর্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত, হরমুজ প্রণালী এবং মার্কিন সামরিক উপস্থিতিকে ঘিরে নানা ব্যঙ্গাত্মক বার্তা তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে আরব নিউজ জানিয়েছে, তেহরানের বিখ্যাত ভালিয়াসার চত্বরসহ ব্যস্ত এলাকাগুলোতে এসব যুক্তরাষ্ট্রবিরোধী বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি স্টুডিও ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার একটি বিশাল চিত্র তৈরি করেছে। এর পেছনে রয়েছে হরমুজ প্রণালীর ছবি। বিলবোর্ডটিতে লেখা হয়েছে—‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।
স্টুডিওটির ব্যবস্থাপক ৩২ বছর বয়সী মোস্তফা কাফায়ি বলেন, বড় কোনো খবর এলে তাদের দল দ্রুত কাজ শুরু করে। নতুন ধারণা তৈরি, গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা এবং সম্মিলিতভাবে কাজ করে কয়েক দিনের মধ্যেই বিলবোর্ড প্রস্তুত করা হয়।
তিনি বলেন, দ্রুত কাজ করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। প্রায় আটজনের একটি দল এসব বিলবোর্ড তৈরিতে কাজ করে।
ট্রাম্পকে ঘিরে নানা ব্যঙ্গচিত্র
তেহরানের আরেকটি বিলবোর্ডে ট্রাম্পকে একটি জাদুকরের বাক্সের ভেতর আটকা অবস্থায় দেখানো হয়েছে। তার হাতে কোকা-কোলা ও হ্যামবার্গার। সেখানে লেখা—‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’
আরেকটি বিশাল বিলবোর্ডে দেখা যাচ্ছে, একজন ইরানি সেনা যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এর সঙ্গে লেখা হয়েছে—‘ব্যবসা ভালোই চলছে।’ বিলবোর্ডটি হরমুজ প্রণালীতে একটি মার্কিন ড্রোন আটকের ইরানি দাবিকে তুলে ধরেছে।
আরেকটি পোস্টারে উত্তাল সমুদ্রের মধ্যে এক পৌরাণিক যোদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে জ্বলছে মার্কিন যুদ্ধজাহাজ। সেখানে লেখা—‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’
অন্য একটি বিলবোর্ডে ট্রাম্পকে পানির নিচে একটি ডলারের নোট

