Thursday, October 15

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিখোঁজের দুই দিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আজিজ মেম্বারের বাড়ির পূর্ব পাশে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁও, ওয়াজীর বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. শামসুল আলম ও গোলতাজ বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশার মালিক বেলাল হোসেনের সঙ্গে ছিলেন তুষার। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর বৃহস্পতিবার বিকেলে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়কের পাশে তুষারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অটোরিকশাচালক তুষার নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’

তুষারের মৃ’ত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
58 + = 64