Thursday, October 15

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনি এলাকায় মো. হৃদয় (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হ’ত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কামরুল ওরফে পিচ্চি কামরুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় স্থানীয়ভাবে সবজি বিক্রি করতেন। দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশে ফুটপাতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ওই এলাকাতেই পরিবারের সঙ্গে থাকতেন হৃদয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সবজি বিক্রি শেষে হৃদয় বাসায় ফিরে যান। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে তাকে ছুরিকাঘাত করা হয়।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, হামলায় হৃদয়ের কান কেটে দেওয়া হয়েছে এবং পেটে ছুরিকাঘাতের ফলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে ম’ৃ’ত অবস্থায় পাওয়া যায়।

তবে কী কারণে এবং কারা হৃদয়কে ছুরিকাঘাত করে হ’ত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামরুল ওরফে পিচ্চি কামরুলকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হৃদয়ের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Reply


Math Captcha
79 − 72 =