Friday, November 6

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর এনডিটিভির।

শনিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে গাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। এ কারণে নিহতরা ওই রাজ্যের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়িটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
32 − = 29